সূরা আল হুজুরাত
১ম অংশে (আয়াত ১-৫) রাসূলের সাথে মুমিনদের কেমন ব্যবহার (রসূলের চেয়ে অগ্রগামী না হওয়া, নিজেদের আওয়ায রসূলের আওয়াযের চেয়ে উঁচু না করা, ধৈর্য্য ধারন করা) করা উচিৎ ও তা না করলে কি পরিনাম (সব কাজ-কর্ম ধ্বংস হয়ে যাবে) সেটা বর্ননা করা হয়েছে। সাথে সাথে রাসূলের সঙ্গে যথাযথ ব্যবহারের পুরষ্কারের (তাকওয়া, ক্ষমা) কথাও এখানে এসেছে। ২য় অংশে (আয়াত ৬-১৩) মুমিনদের বৈশিষ্ট্য (ঈমানের প্রতি ভালবাসা, কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে ঘৃণা) এবং অন্য মুমিন ও মানুষের সাথে মুমিনদের কেমন ব্যবহার (লড়াইরত/বিবাদমান দলের মধ্যে মিমাংসা, ইনসাফ করা, বিদ্রূপ না করা, খারাপ নামে না ডাকা, বেশী ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকা, দোষ অন্বেষণ না করা, গীবত না করা, পরহেজগারী) করা উচিৎ ও তা না করলে কি পরিনাম সেটা বর্ননা করা হয়েছে। ৩য় অংশে (আয়াত ১৪-১৮) এসে ১ম ও ২য় অংশের পরিপূর্নতা আনা হয়েছে। আল্লাহর রাসূলকে প্রকৃত মর্যাদা দান (আল্লাহ ও তাঁর রসূলের ওপর সন্দেহমুক্ত ঈমান ) সহকারে তাঁর আনুগত্য (প্রাণ ও অর্থ-সম্পদ দিয়ে প্রচেষ্টা ও সাহায্য) করে মুমিনদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আল্লাহর দেয়া পুরষ্কারের (ক্ষমা, দয়া, হেদায়াত) ...